×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৩৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে ঝালকাঠিতে আজ বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গাছের চারা উত্তোলন (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় এক অনুষ্ঠানে চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে চারা তুলে দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আসিফুর রহমান দিপু, মহিলা ভাইসচেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ। 
বন বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য ৫০০ টি করে মোট ৯ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat