×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৩৪৪৩৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে চা বাগানে মঙ্গলবার অন্তত ৬৩ জনের প্রাণহানি হয়েছে। ২৫০ জনকে কাদা ও ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণের উপকূলীয় রাজ্য কেরালা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ হয়েছে, ওয়েনাদ  জেলার দুর্যোগ এলাকায় রাস্তা অবরুদ্ধ হওয়ায় ত্রাণ কার্যক্রম জটিল করে তুলেছে। খবর এএফপি’র।
রাজ্যের রাজস্ব মন্ত্রী  কে. রাজনের কার্যালয় সাংবাদিকদের মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। জেলা কর্মকর্তা ডি.আর. মেঘশ্রী  জানান, আরো ১২৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, “যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করছি।”
নাম প্রকাশ না করার শর্তে একজন  জেলা কর্মকর্তা এএফপিকে বলেন, জেলার  বেশ কয়েকটি প্রদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রকাশিত ছবিগুলিতে উদ্ধার কর্মীদেরকে জীবিতদের খোঁজার জন্য কাদামাটির মধ্য দিয়ে হেঁটে যেতে এবং এলাকার বাইরে  স্ট্রেচারে করে মৃতদেহ বয়ে নিতে দেখা গেছে।
ভারতের সেনাবাহিনী বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও ফায়ার ক্রুদের সহায়তা করার জন্য এলাকায় ২০০ জনের  বেশি সৈন্য মোতায়েন করেছে।
প্রধানমন্ত্রী মোদির কার্যালয় জানায়, মৃতদের পরিবারকে ২লাখ রূপি ক্ষতিপূরণ প্রদান করা হবে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, মঙ্গলবার কেরালায় আরও বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat