×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৩৪৩৪৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় চলমান কারফিউ আগামীকাল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৩ ঘন্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি আজ সন্ধ্যায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ঢাকাসহ ৪ জেলায় বুধবার থেকে শনিবার এই ৪ দিন কারফিউ রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। অন্যান্য জেলায়, স্থানীয় প্রশাসন কারফিউ সময়কাল সম্পর্কে সিদ্ধান্ত নেবে।’
মন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাতজন মন্ত্রী/প্রতিমন্ত্রী, সচিব এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। 
এছাড়া বৈঠকে সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat