×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ৫৬৪৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত বোলিং করে ভারতকে অবিশ্বাস্য জয়ের স্বাদ দিলেন দুই স্পিনার অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং। ভারতের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের টার্গেটে শেষ দুই ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ৯ রান দরকার পড়ে শ্রীলংকার। ১৯তম ওভারে রিঙ্কু ৩ রানে ও শেষ ওভারে ৫ রানে সূর্য ২ উইকেট শিকারে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ম্যাচটি সুপার ওভারে নেয় ভারত। ওয়াশিংটন সুন্দরের করা সুপার ওভারে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ৩ রানের টার্গেট মাত্র ১ বল খেলেই টপকে তিন ম্যাচের সিরিজে স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গতরাতে পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নবম ওভারের মধ্যে  ৪৮ রানেই ৫ উইকেট হারায় ভারত। যশ্বসী জয়সওয়াল ১০, সঞ্জু স্যামসন ০, রিঙ্কু সিং ১, সূর্য ৮ ও শিবম দুবে ১৩ রানে আউট হন।
ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৫৪ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরান ওপেনার শুভমান গিল ও রিয়ান পরাগ। ৩টি চারে গিল ৩৭ বলে ৩৯ এবং ১টি চার ও ৩টি ছক্কায় পরাগ ১৮ বলে ২৬ রানে আউট হন। ১৬তম ওভারে তাদের বিদায়ের পর শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে সাজানো ২৫ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলংকার মাহেশ থিকশানা ৩টি ও হাসারাঙ্গা ডি সিরভা ২টি উইকেট নেন।
১৩৮ রানের লক্ষ্যে টপ অর্ডারের দৃঢ়তায় ১৫ ওভারে ১ উইকেটে ১০৮ রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেয় শ্রীলংকা। অর্থাৎ ম্যাচ জিততে  ৯ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে ৩০ রান দরকার পড়ে তাদের। কিন্তু আগের দুই ম্যাচের মত শেষ ৫ ওভারে বাজে ব্যাটিং পারফরমেন্সের খেসারত দিতে হয় শ্রীলংকাকে।
ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইর করা ১৬তম ওভারে ৭ রানে ১ উইকেট এবং সুন্দরের ১৭তম ওভারে ২ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে শ্রীলংকা। ১৮তম ওভারে ১২ রান তুলে জয়ে পথে ফিরে শ্রীলংকা। শেষ ২ ওভারে ৯ রানের দরকার পড়ে তাদের। কিন্তু শেষ দুই ওভারে রিঙ্কু ও সূর্যের ঘূর্নি সামলাতে না পেরে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮ রান নেয় শ্রীলংকা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪  ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ২ উইকেটই নেন সুন্দর। জবাবে প্রথম বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন সুন্দর। ৯২ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন সূর্য।
আগামী ২ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat