×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির কঠোর নিন্দা জানিয়েছে। তার নিহত হওয়ার বিষয়টি ইরান-সমর্থিত ‘প্রতিরোধ’ গ্রুপগুলোর মনোবলকে আরো বাড়িয়ে তুলবে। খবর এএফপি’র।
হামাস বলেছে, হানিয়াহ ইরানের রাজধানীতে ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে সেখানে গিয়েছিলেন।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘নেতা হানিয়াহ’র শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের সকল ক্ষেত্রে মুজাহিদিন প্রতিরোধ যোদ্ধাদের মনোবলকে বাড়িয়ে তুলবে এবং ইহুদিবাদী শত্রুদের মোকাবিলায় তাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে।’
হামাস গ্রুপ হানিয়াহকে ‘বর্তমান সময়ের একজন মহান প্রতিরোধ নেতা হিসেবে উল্লেখ করেছে। তিনি আমেরিকান আধিপত্য এবং ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat