×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার)
শহীদ সফিউর রহমান মিলনায়তনে-‘বিএনপি-জামায়াত-শিবির কর্তৃক স্বাধীনতা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে’ এক সংবাদ সম্মেলনে আজ এ অভিযোগ তুলেন সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক।  সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হকসহ কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত ১০ জনের উপস্থিতিতে আজ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহ মঞ্জুরুল হক বলেন, গতকাল ৩০ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত-শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি বলেন, কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাক্সিক্ষত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সকল দাবী মেনে নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন এমন পরিস্থিতির সম্মুখিন না হয়, সে জন্য সরকার ও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।
শাহ মঞ্জরুল হক বলেন, সুপ্রিম কোর্ট বার বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন-শৃংখলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর। তাই সুপ্রিম কোর্ট বার স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্যের মধ্যে গত নির্বাচনে ১০টি পদ পায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে সমর্থিতরা। আর বাকি চারটি পেয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থকরা।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat