×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২১৩৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স মৎস সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।
এ উপলক্ষে জেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে জেলা পরিষদের রশিদ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মু,আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ, স, ম, আব্দুর রহিম পাকন,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুবক্কর সিদ্দিকী, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো. জামাল উদ্দিন, মৎস চাষী মো. শাজাহান আলী ও মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায়  স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো.  আবুল কালাম আজাদ ।
সভা শেষে সরকারি স্টাফ কোয়ার্টার পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার তিনজন মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat