×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে দেশব্যাপি বিএনপি- জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে প্রচারপত্র বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
আজ বুধবার বিকেলে উপজেলা সদর মধ্যনগর বাজারের বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রচারপত্র বিলি শুরু হয়। প্রচারপত্র বিলি শেষে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার।
সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেবার পরও কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সরকারের ওপর দায় চাপাতে কারা শিক্ষার্থীদের ওপর হামলা করলো? এটা আজ জাতির সামনে পরিষ্কার। ’৭১ এর পরাজিত শক্তি জামাত- শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছে এরপর এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এরা শিক্ষার্থীদের পায়ের রগ কাটলো, ভবনের উপর থেকে ফেলো দিল, পুলিশকে পিটিয়ে মারলো এগুলোরও বিচার করতে হবে। এজন্য বিএনপি-জামায়াতসহ সকল নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat