×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০১
  • ২৩৪৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
আজ এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামাত শিবিরকে  নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই পদক্ষেপ দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও প্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নেতৃবৃন্দ বলেন, জামাত-শিবির দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির পথে  হুমকি হিসেবে কাজ করে আসছে। তাদের দ্বারা পরিচালিত সহিংসতা, ধ্বংসাত্মক কার্যকলাপ  এবং সমাজে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা আমাদের প্রিয় মাতৃভূমির শান্তি ও স্থিতিশীলতাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এরই প্রেক্ষাপটে সরকারের আদর্শিক সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই সাহসী পদক্ষেপের জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি, ভবিষ্যতেও এমন দেশপ্রেমিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকার নিরন্তর প্রয়াসী থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat