×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা বিষয়ে যুক্তরাজ্যের বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরামের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।  
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে একজন কর্মকর্তা লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্মারকলিপিটি গ্রহণ করেন।  
ফোরামের ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি সাংবাদিক আবদুল কাদির চৌধুরী মুরাদ, সহ-সভাপতি বাতিরুল হক সরদার, সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাসির ও সদস্য আতিয়ার রসুল কিটন।  
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে শিক্ষার্থীদের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর মতো স্বাধীনতা বিরোধী শক্তির একটি গোষ্ঠী সরকার বিরোধী দল বিএনপিকে নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং নাশকতামূলক তৎপরতা চালিয়ে সারাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।  
এতে আরও বলা হয়, এমনকি সন্ত্রাসীরা রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন এবং মেট্রো রেলসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।  
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, সাধারণ শিক্ষার্থীদের আবেগের সঙ্গে সরকারের কোনো মতপার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা ছাত্রদের মিছিলে ঢুকে পড়ে এবং একটি কারাগারে হামলা চালিয়ে জঙ্গিসহ কয়েক হাজার বন্দিকে পালিয়ে যেতে নেতৃত্ব দেয়।
শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat