×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যত প্রজন্মের জন্যে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে জেলার সিংড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ সভায় সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের এদেশীয় দোসরদের সাথে নিয়ে দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায়। এজন্যে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। এই অশুভ শক্তিই অতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালায়, প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা চেষ্টা করে, ২১ বছর ধরে তারা দেশকে সন্ত্রাস আর দূর্নীতির অভয়াশ্রমে পরিণত করে। বাংলা ভাই সৃষ্টি করে এই এলাকায় মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখে। হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, আগুন সন্ত্রাস-এসব পুরনো ধারায় বর্তমানে সারাদেশে তান্ডব চালানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে এসব সন্ত্রাসী কর্মকান্ডের সম্পর্ক নেই। আমাদের শিক্ষক, অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের চোখের ভাষা বুঝতে হবে, মনের কথা শুনতে হবে, ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের প্রতি কঠোর নয়, সংবেদনশীল হতে হবে।
পলক বলেন, বিএনপি, জামায়াতের অশুভ শক্তি বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে এদেশে আফগানিস্তানের হামিদ কারজাই এর মত তাবেদার সরকার গঠন করতে চায়। সবাইকে সাথে নিয়ে সাধারণ জনগণের সাথে সরকারে দূরত্ব তৈরীর এই চক্রান্ত রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্যে অপরিহার্য। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত নিরাপদ সোনার বাংলা প্রতিষ্ঠা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। তাই প্রধানমন্ত্রীকে নিরাপদ রাখতে হবে, বাংলাদেশকে নিরাপদ করতে হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat