×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৫৪৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত আটোরিকশার আরোহী মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।   
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় সড়কের একপাশ সরু থাকায় আজ সকালে স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টো পথে ঢুকে যায়। এই সময়ে সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় বাসট।এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে সিএনজি চালক ছেলে জসিম উদ্দিন ও তার মা এবং জেঠাতো ভাইেয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পর পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat