×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের আয়োজনে রোববার দুপুর থেকে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে। পরে বিকেল ৪টায় বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের নেতৃত্বে জেলা  যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এদিকে জেলা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। সেই সঙ্গে টহল দিচ্ছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat