×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ২৩৪৩৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রায় ৪ বছরের সংসার। যার ইতি ঘটে ২০২১ সালে। এরপর থেকেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের পথ আলাদা হয়ে যায়। মাঝে একাধিকবার তাদের এক হওয়ার গুঞ্জনও ছড়ায়। কিন্তু তা গুঞ্জনেই আটকে থাকে।
অন্যদিকে শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার নতুন প্রেম নিয়ে অনেকদিন ধরেই চর্চা ছিল। অবশেষে সেই জল্পনা-কল্পনাই সত্যে রূপ নিল। গতকাল বাগদান সারলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। বাগদানের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। সেখানে তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই।
তবে এ সবের মধ্যেই নেটিজেনদের চোখ এড়ায়নি একটি বিষয়। শোভিতার সঙ্গে বাগদান সারার আগে প্রথম স্ত্রী, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেন নাগা চৈতন্য। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার সঙ্গে একাধিক ছবি ছিল।
শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরুর ঠিক আগেই সামান্থার সঙ্গে সেই ছবিগুলো সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেন নাগা চৈতন্য। তবে 'মজিলি' ছবির পোস্টার ও সেটের কিছু ছবি এখনো রয়ে গিয়েছে নাগা চৈতন্যের সমাজমাধ্যমে। সামান্থার সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নেটিজেনরা কটুকথাও বলা শুরু করেছেন।
এমনকি সামান্থাকেও বিষয়টি নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন। তবে প্রাক্তনের বাগদান এবং ছবি সরানো প্রসঙ্গে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী। অনেকেই মন্তব্য করছেন হয়তো নাগার আচরণে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে আড়াল করে নিয়েছেন নিজেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat