×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৪৩৪৩৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের  টেস্ট সিরিজ খেলতে আজ পাকিস্তানের লাহোর পৌঁছেছে  বাংলাদেশ ক্রিকেট দল।  সেখানে পৌঁছার পর বাংলাদেশ দলকে  ফুল দিয়ে বরণ  করে নেওয়া হয়।
 নিজ দেশে অস্থিরতার কারণ অনুশীলনের লক্ষ্যে  নির্ধারিত সময়ের চার দিন আগেই  পাকিসতান পৌঁছেছে বাংলাদেশ দল।  সরকার পতনের পর দেশে অস্থিরতার কারণে দেশে ক্রিকেটারদের নিরাত্তা নিয়ে শংকা সৃস্টি হয়।  এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)  নির্ধারিত সূচির আগেই  দলকে  সেখানে  পৌঁছানোর প্রস্তাব দেয় বাংলাদেশকে। পিসিবির প্রস্তাবে  সাড়া দিয়ে  লাহোরে দলের অনুশীলনের সূচি  ঠিক করে বিসিবি।  আগামীকাল অনুশীলন শুরু করবে টাইগাররা। প্রথম টেস্টের ভেন্যু  রাওয়ালপিন্ডিতে ১৭ আগস্ট  রওনা হওয়া আগে ১৬ আগস্ট  পর্যন্ত  লাহোরে অনুশীলন করবে বাংলাদেশ দল। রওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম ও  ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় ও শেষ  টেস্ট শুরু হবে। এদিকে বাংলাদেশ দলের পেসার শরিফুল  ইসলাম আগামীকাল  পাকিস্তানের উদ্দ্যেশে দেশ ছাড়বে।  দুবাই হয়ে শরিফুল বৃহস্পতিবার পাকিস্তান  পৌঁছাবে  বলে ধারনা করা হচ্ছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও একই  দিন দলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমনিুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি  হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat