×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৪৫৪৮৭৩ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আওয়ামী সমর্থিত বেশির ভাগ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কার্যালয়ে উপস্থিত না থাকায়  সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। 
উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান পদটি বাগিয়ে নেয়। আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বেশির ভাগ চেয়ারম্যানরা গা—ঢাকা দেন। ইউপি চেয়ারম্যানরা তাদের কার্যালয়ে উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক  সনদ ও জন্ম—মৃত্যু নিবন্ধনের সেবার কার্যক্রম। ভোগান্তিতে পড়তে হচ্ছে  সাধারণ মানুষকে। তবে কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান  আত্মগোপনে থেকেই কিছু কিছু সেবা প্রার্থীদের স্বাক্ষরিত কাজ করে যাচ্ছে বলে জানান।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের সাথে কথা হলে তারা জানান, ইউপি চেয়ারম্যানরা তাদের কার্যালয়ে সঠিক সময় উপস্থিতি না থাকায় তারা দুর্ভোগে পড়েছেন। তবে চেয়ারম্যানরা কার্যালয়ে উপস্থিত থাকলে সেবাগুলো  তৎক্ষণাৎ সুবিধা পাওয়া যেত ।  তাই প্রশাসনের কাছে  জনসাধারণের ভোগান্তি যেন না পড়তে হয় তা দ্রুত সমাধানের আহবান জানান ।
সরজমিনে উপজেলার দূগানগর ইউনিয়নে পরিষদে গিয়ে দেখা যায়  অপেক্ষামান সেবা প্রার্থীরা বিভিন্ন নাগরিক সেবা নেওয়ার জন্য গেলেও চেয়ারম্যান আত্মগোপনে থাকায় পরিষদে না পেয়ে সাধারণ মানুষের ভোগান্তির দৃশ্য দেখা যায়। 
 কয়েকজন ইউপি সদস্যকে পরিষদে দেখা গেলেও পাওয়া যাচ্ছে না চেয়ারম্যানকে । 
দূগানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী মুঠোফোনে কথা হলে তিনি  বলেন  , চলমান পরিস্থিতি ঠিক হলে স্বাভাবিক হবে পরিষদের কার্যক্রম।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো মুঠোফোনে বলেন , জনগণের যে সব নাগরিক সেবা স্বাক্ষর করতে হয় গ্রাম পুলিশ দিয়ে সকল কাগজ নিয়ে এসে স্বাক্ষর করে দিচ্ছি তবে পরিষদে যেতে পারছিনা চলমান পরিস্থিতির কারনে । পরিস্থিতি ঠিক হলে স্বাভাবিক হবে সেবা।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির লিটন বলেন, আমি দীর্ঘদিন অসুস্থতার কারনে ভারতে চিককিৎসার জন্য গিয়েছিলাম । বর্তমানে ভারত তেকে এসে ঢাকাতে আছি এলাকায় ফিরে পরিষদের সেবার কার্যক্রম ও নিয়মিত অফিস চলবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন , ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা হচ্ছে তারা যেন নিয়মিত অফিস করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat