×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৪৩৫৩৪৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির অন্তত ১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন।
জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতায় ফিরে আসে। তাদের ক্ষমতায় ফেরার তিন বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকেও শিক্ষার্থীর উপস্থিতি ব্যাপকভাবে কমে গেছে। স্কুলে ১১ লাখেরও কম ছেলে মেয়ে উপস্থিত হচ্ছে।
সংস্থাটি আরো বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার ব্যাপকতার ক্ষতিকর পরিণাম নিয়ে ইউনেস্কো শংকিত। কারণ, এ জন্যে শিশু শ্রম ও বাল্য বিয়ে বেড়ে যাবে।
ইউনেস্কো বলছে, মাত্র তিন বছরে আফগানিস্তানের কার্যত কর্তৃপক্ষ গত দুই দশকের শিক্ষার দৃঢ় অগ্রগতি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন।
জাতিসংঘ সংস্থা বলছে, আফগানিস্তানে প্রায় ২৫ লাখ মেয়ে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এ সংখ্যা দেশটিতে স্কুলবয়সী মেয়ের প্রায় ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।
বিশে^ আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ^বিদ্যালয় শিক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।
আর এ কারণে ২০২১ সাল থেকে অন্তত ১৪ লাখ মেয়ে ইচ্ছাকৃতভাবে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে ইউনেস্কো উল্লেখ করেছে।
এতে দ্রুতই উচ্চ-দক্ষ চাকুরিতে প্রশিক্ষিত স্নাতকের সংকট ঘটবে যা উন্নয়ন সমস্যাকে বাড়িয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat