×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৩৪৩৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। 
আজ বৃহস্পতিবার ঘটা এ ঘটনার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।
তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। 

এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।
তিনি আরো বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে, তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জান-মাল, নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat