×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৩৪৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালিয়ে যাওয়া ছাড়া আর বীরত্বের কিছু দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। 
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক শহীদ মোহাম্মদ কামালের পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাসভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা হস্তান্তর করে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, ‘আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন। একদিন তার এক মন্ত্রী বলেছিলেন, তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালিয়ে যায় না। আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি।’
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকান্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়ে ছিলেন। তিনি তার পরিবারের যে হত্যাকান্ড হয়েছিল সেটির প্রতিবাদ করতে এক বছর পরেই কিংবা ৬ মাস পরে দেশে আসতে পারতেন কিন্তু তিনি আসেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তিনি দেশে ফিরতে পেরেছিলেন। দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন। তিনি দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার আত্মীয়স্বজনসহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অশ্রুপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি তার বোনকে নিয়ে হেলিকপ্টার যোগে নিজে পালিয়ে গেছেন। তার আত্মীয়-স্বজন সব পালিয়েছেন। আর আপনারা যারা নেতাকর্মীরা সামান্য খুঁদকুড়োর জন্য এই ১৭-১৮ বছর ধরে গণতন্ত্রকামী প্রতিবাদী মানুষের উপর যুবলীগ-ছাত্রলীগের পোশাক পরে নিপীড়ন নির্যাতন করেছেন, কত যে রক্ত ঝরিয়েছেন, তার কোনো শেষ নেই। আর আজকে তার জন্য আপনারা মায়া কান্না করছেন।’
তিনি আরও বলেন, আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় রিকশাচালক কামাল সহ বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। তারা গণতন্ত্রের বিজয়পুত্র। তারা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথি, তাদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ রিকশাচালক কামালের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat