×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৩২৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ছে পুরো ভারতজুড়েও। সাধারণ মানুষের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠেছে তারকারাও। এবার এ অপরাধের তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী  আনুশকা শর্মা।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আরজি করের ঘটনার বিচার চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেত্রী আনুশকা।
প্রশ্ন ছুঁড়ে তিনি লিখেছেন, ‘এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তার দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?’গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat