×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৪৩২৩৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১১৩ রানে সপ্তম উইকেট পতনের পর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অভিষেক টেস্ট খেলতে নামা মিলান রতœানায়েকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সব উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে সফরকারী শ্রীলংকা। জবাবে দিন শেষে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে ইংল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ২১৪ রানে এখনও পিছিয়ে ইংলিশরা। 
ম্যানচেষ্টারে গতকাল শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামলে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ডি সিলভা। সতীর্থদের নিয়ে চতুর্থ থেকে সপ্তম উইকেটে ১০৭ রান যোগ করেন ডি সিলভা। 
১১৩ রানে ৭ উইকেট পতনের পর ইংল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ডি সিলভা ও রতœানায়েকে। অষ্টম উইকেটে ৬৩ রান যোগ করেন তারা। টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের শিকার হন ৮টি চারে ৭৪ রান করা ডি সিলভা। 
অধিনায়ক ফেরার পর শ্রীলংকার রান ২শ পার করেন নয় নম্বরে নামা রতœানায়েকে। বশিরের তৃতীয় শিকার হবার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ৭২ রান করেন তিনি। টেস্টে অভিষেকে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রান এটি। আগের রেকর্ডটি ছিলো ভারতের বালবিন্দর সিং সান্ধুর। ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭১ রান করেছিলেন সান্ধু। 
রতœানায়েকে ফেরার পর ২৩৬ রানে থেমে যায় শ্রীলংকা। ইংল্যান্ডের ক্রিস ওকস ও বশির ৩টি করে এবং গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন। 
জবাবে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ১৩ ও ডেন লরেন্স ৯ রানে অপরাজিত আছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat