×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৪৩৪৫৪৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মূল্য পরিশোধে এখাতে বাজেট সাপোর্টের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই অনুরোধ জানান।
নতুন দায়িত্বের জন্য উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে অভিনন্দন জানিয়ে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিটিং বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারের বাজেট সহায়তার অনুরোধ তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। এখাতে তারা সরকারের সব থেকে বড় অংশীদার। তিনি বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুত গৃহিত বেশ কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সরকার এখন থেকে শুধু পরিসংখ্যানে বিশ্বাস না করে সত্যিকারের বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করবে। 
এসময় তিনি প্রতিনিধিদলকে আরও জানান, এখন থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে টেন্ডারিংয়ের নির্দেশনাও তিনি প্রদান করেছেন। সকল ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানবলী ব্যবহার করা হবে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩ এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছে।
মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat