×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৩৪৫৪৩৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়াকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। 
মামলায় সাবেক সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ ৮০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। 
আজ বৃহস্পতিবার নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদ নিয়াজী’র আদালতে মামলাটি করেন নিহতের পিতা আলমাছ মিয়া। মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরো ৪০০ থেকে ৫০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। 
নিহত আজিজুল মিয়া সদর উপজেলার বাদুয়াচর দড়িপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল অবস্থান করছিলেন। এসময় ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থানে আসামীরা ককটেল বিস্ফোরণ করে, তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় একাধিক গুলি আজিজুলের শরীরে বিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই রাত ১ টায় সে মারা যায়। 
মামলার বাদি পক্ষের আইনজীবী এড. কাজী নজরুল ইসলাম বলেন, নিহতের বাবা আলমাছ তার ছেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে মামলাটি এফ আই আর হিসেবে গ্রহনের নির্দেশ প্রদান করেন।
নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat