×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ৩৪৩৫৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়  ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ  এগিয়ে এসেছে । বন্যার্তদের সহায়তায় সকলেই ভূমিকা রাখছে। 
আজ মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে  তিনি সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ১শ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা  দেন। এছাড়া মধুপুর জামে মসজিদ এলাকায় ৩শ’ প্যাকেটসহ  মোট ১ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি৷
উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এ দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই।
উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির  যেকোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের।
বন্যায় নিহতের প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে সংশ্লিষ্ট  জেলা প্রশাসককে নির্দেশনা  দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা  গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে  স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে  এগিয়ে আসতে হবে। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারির একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat