×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২৩৪৫৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব অপরাধ সংঘটিত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আজ মঙ্গলবার বংলাদেশ সচিবালয়স্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)-এর তিন সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওএইচসিএইচআর-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মানগোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অপর দুই সদস্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা ও আলেক্সান্দার জেমস আমির এল জুন্দি এ সময় উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা শীর্ষ অবস্থান অক্ষুণœ রাখা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ করেছি।’
তিনি বলেন, প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করে এবং  ও সহযোগিতার আশ্বাস দেয়।
এর আগে আজ সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ু ওয়েন সাক্ষাৎ করেছেন বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat