×
ব্রেকিং নিউজ :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৪৩৪৫৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচদিন বন্ধ থাকার পর জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে রাঙ্গামাটি-বান্দরবান যান চলাচল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে  নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
রাঙ্গামাটি সড়ক ও  জনপদ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা  জানান, কর্ণফুলী নদীতে পানির স্রোত কমে আসায় আজ সকাল ৮টা হতে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে সরাসরি যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে গত পাঁচদিন ধরে কাপ্তাই বাঁধের গেইট খুলে দিয়ে পানি ছাড়া হয়। ফলে কর্ণফুলী নদীতে তীব্র পানির স্রোত দেখা দিলে গত ৩১ আগস্ট হতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এই নদী পথে চলাচলকারী শত-শত যাত্রী এবং চালকরা। কর্ণফুলী নদীতে কিছুটা স্রোত কমে আসায় আজ সকাল থেকে আবারো ফেরি চলাচল শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat