×
ব্রেকিং নিউজ :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৪৫৫৪৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ বলেছেন- একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সেন্টমার্টিন দ্বীপকে পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছে সরকার। আশাকরি সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের তারকা মানের একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টমার্টিনে ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে পরামর্শক সভায় তিনি এ কথা বলেন। ড. হামিদ বলেন, পরিবেশের সঙ্গে পর্যটনের সাংঘর্ষিক কোন বিষয় নেই। সাংঘর্ষিক তখনই হয়, যখন ব্যাপকভাবে পরিবেশ ধ্বংসের কার্যক্রম চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাট নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ইতোমধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স শুরু হয়ে গেছে। কারণ যে শহরের বাতাস ভালো থাকবে, সে শহরের মানুষও ভালো থাকবে।
সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) আতাউল গনি ওসমানী, ইউএনআইডিও এর কান্ট্রি ডিরেক্টর ড. জাকি উজ জামান, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক সোলায়মান হায়দার, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারী স্থানীয় পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat