×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে উদ্ধারকর্মীরা রোববার উত্তর প্রদেশের লক্ষ্ণৗ নগরীর একটি তিনতলা ভবনের ধ্বংসস্তুপ থেকে আটজনের লাশ উদ্ধার করেছে। খবর এএফপি’র।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) কংক্রিটের স্তুপের ছবি সম্প্রচার করেছে এবং রাজ্যের উদ্ধারকারী দলগুলো ভারী খনন যন্ত্রের সাহায্যে মৃতদেহের সন্ধান করছে।
এ বাণিজ্যিক ভবন শনিবার বিকেলে ধসে পড়ে। ভবনটি একাধিক ছোট কোম্পানি ব্যবহার করত।
কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, সেখানে ধ্বংসস্তুপের ভিতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ধসের ঘটনায় ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সেখানে আর কেউ আটকে আছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
খবরে বলা হয়, ভবনটি ধসের কারণ জানা যায়নি। তবে ভারতের জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুম চলাকালে ভবন এবং নির্মাণ সংক্রান্ত  দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat