×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৪৩৩৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার শ্রীপুরে আজ এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে গাড়িচাপায় এক পোশাক কারখানা শ্রমিক নিহত হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকার মীর সিরামিক কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত শ্রমিক মো. আক্কাস আলী (২৯) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নাইস ডেনিম নামের স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, আক্কাস আলী সকালে মীরা সিরামিক কারখানার সামনে থাকা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাঈল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি ও এর চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat