×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৩৪৩৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিতব্য স্মরণসভা আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লং মার্চ টু ঢাকা’ এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। 
তিনি বলেন, স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন। 
উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat