×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৪৫৪৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের আর জি কর কাণ্ডের পর মাসখানেক পেরিয়ে গেছে। এটিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ যোগ দিয়েছেন। প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিল্পী ও তারকারা। সম্প্রতি আরজি কর কাণ্ডের মামলায় কলকাতার আদালতের শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব আন্দোলনরতদের ফিরে যেতে ও সাধারণ মানুষদের আসন্ন দুর্গাপূজার উৎসবের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করেন। তার এ ধরনের বক্তব্যর তীব্র নিন্দা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগও চান অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়ালো প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছেনা....রিজাইন।’
এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’
উল্লেখ্য, কলকাতার আর জি করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সবার আগে রাস্তায় নেমেছিলেন শ্রীলেখা। নেপথ্যে অন্যায়-অবিচার এ সকল কোনোকিছুই যেন সহ্য করেননা শ্রীলেখা। আগাগোড়াই ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী। ধর্ম, জাতি, দেশ কোনোকিছুকেই বিভক্ত করেননা তিনি। যেখানেই অনিয়ম-অত্যাচার দেখতে পান, সরাসরি মুখ খোলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat