×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ২৩৪৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল হাতে আবারো জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। টনটনে অনুষ্ঠিত চারদিনের ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশী এই অল রাউন্ডার তুলে নিয়েছেন ৪ উইকেট, আজ শেষদিন নিয়েছেন আরো এক উইকেট। এর আগে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিব ৯৭ রানে ৪ উইকেট দখল করেছিলেন।
দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে সাকিবের পাঁচ উইকেটে সমারসেটের ইনিংস ২২৪ রানেই গুটিয়ে গেছে। সাকিবের ৯ উইকেটে সারের সামনে জয়ের জন্য ২২১ রানের টার্গেট রয়েছে। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লিউর ফাঁদে। এরপর মিডল অর্ডারে ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। শেষ উইকেটে ৭১ রানের জুটি গড়ে ক্রেইগ ওভারটন ও টন ব্যানটন সমারসেটকে ২০০ রানের কোটা পার করতে সহযোগিতা করেন। আজ ব্যানটনকে ৪৬ রানে সাজঘরে পাঠিয়ে সাকিব সমারসেটের ইনিংসের শেষ উইকেটটি দখল করেন। ওভারটন ৪৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যানটনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে সামাল দিয়েছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat