×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৬৫৭০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় গণঅভ্যুত্থানের প্রেরণায় শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাত ও দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা আজ বেলা ১১টায় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জয়পুরহাটে গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাত ও দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় রাজশাহী থেকে আগত বিভাগীয় সমন্বয়ক প্রতিনিধি দলের মাহিন সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাজশাহী থেকে আগত অন্যান্য সমন্বয়কদের মধ্যে ইফতেখার আলম আসাদ, ফয়সল আহমেদ, রাকিব। কালাই উপজেলার তালখুর গ্রামের রিতা আকতারের মা রেহেনা বিবি। তিনি বলেন- আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই। মিরপুর-২ এলাকায় ৫ আগস্ট শহিদ হন রিতা আকতার। বক্তব্য রাখেন- পাঁচবিবি শহিদ বিশালের বাবা মজিদুল সরকার।
এ ছাড়াও ৪ ও ৫ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- রাকিব, ওবায়দুল হক টুলু, রাকিব হাসান, ইমন, রোকন, রিমন প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিভিন্ন বিভাগের সঙ্গে মতবিনিময় করেন আগত বিভাগীয় সমন্বয়করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat