×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ২৩৪৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকের পশ্চিমাঞ্চলে গত মাসে মার্কিন-ইরাকির যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের চার নেতা নিহত হয়েছে। এরমধ্যে দেশটিতে জিহাদি গোষ্ঠীর প্রধানও রয়েছে। মার্কিন সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, বা সেন্টকম গত ২৯ আগস্টের অভিযান সম্পর্কে এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অভিযানটি আইএসআইএস নেতাদের টার্গেট করে চালানো হয়েছিল। ইরাকি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা, সঙ্ঘবদ্ধ হওয়া এবং পরিচালনা করার অভিযোগে আইএসআইএসের ক্ষমতাকে ব্যাহত এবং পতন ঘটাতে এই অভিযান চালানো হয়েছিল।’
অভিযানে মোট ১৪ জন আইএস-এর সক্রিয় সদস্য নিহত হয়েছে। এরআগে অবশ্য ১৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছিল মার্কিন বাহিনী। অভিযানে পাঁচ মার্কিন সৈন্য আহত হয়েছে। সেন্টকম দেওয়া তথ্য অনুসারে নিহত চার নেতা আহমাদ আল-ইথাউই নামে পরিচিত ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের অপারেশন লিডার; আবু হাম্মাম, তিনি পশ্চিম ইরাকে অপারেশন তত্ত্বাবধান করেন; আবু আলী আল-তুনিসি; তিনি প্রযুক্তিগত উন্নয়ন পরিচালনা করেন; এবং শাকির আল-ইসাউই, তিনি পশ্চিম ইরাকে গ্রুপের সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।
জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, ‘সেন্টকম আইএসআইএসের স্থায়ীভাবে পতনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, এই জঙ্গি সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও অংশীদারদের এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইরাকে জিহাদি বিরোধী জোট বাহিনীর উপস্থিতি নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এই অভিযান চালানো হয়।
ইরাক থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা সত্বেও কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।
ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় ৯শ’ সেনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat