×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৪৩৫৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হার দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের এলিট পর্ব শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোহীন সৌদি ক্লাব আল নাসর।
গতরাতে বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরাকি ক্লাব আল শর্তার সাথে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।
ভাইরাস সংক্রমণের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অধিনায়ক রোনালদোকে ছাড়া খেলতে নামে আল নাসর।
এ ম্যাচের শুরুটা ভালই ছিল নাসরের। সুলতান আল ঘান্নাননের দেওয়া ১৪ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ২৪ মিনিটে মোহাম্মদ দাউদের গোলে ১-১ সমতা ফেরায় শর্তা।
ম্যাচের শেষ পর্যন্ত ১-১ সমতা অব্যাহত থাকলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আল নাসর ও আল শর্তা।
গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলো আল নাসর। শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচেই হোচট খেল তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat