×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৩৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার গুরুদাসপুরে গৃহকর্তাকে কুপিয়ে হত্যার দায়ে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায়  ডাকাতির ঘটনায় স্থানীয়দের হাতে আটক তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।
ডাকাতির সময় হত্যার শিকার গৃহকর্তা হারেজ আলী প্রামানিক (৭৫) নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত মাসুদ (২৭) মনিরুল ইসলামের ছেলে, মনিরুল (২২) মোজামের ছেলে এবং সুমন (২৬) মমিন হোসেনের ছেলে। সকলের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা এলাকায়।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে আজ ভোর ৫টার দিকে হারেজ আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজসহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটক করে। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন, অভিযুক্তদের পরিচয় জেনে যাওয়ায় হারেজ আলীকে খুন করা হয়। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat