×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৩৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানীর গাড়ি বহরে হামলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় আজ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম- সহ এহাজার ৬১৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি (মামলা নম্বর-২৪, তারিখ- ১৭/০৯/২০২৪) দায়ের করেন। 
এ মামলায় আওয়ামী লীগের  সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী নাজমা আক্তার ও তার ভাই কাবুল খলিফা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী,  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর  সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের মেয়ে  কানতারা খালেদা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান টুটুল,  গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু-সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের  ১১৮ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও এ হত্যা মামলায়  একহাজার পাঁচশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মামলা রেকর্ড হয়েছে উল্লেখ করে জানান, ইতোমধ্যে এ  ঘটনায় জড়িত সন্দেহে  ১২ জনকে আটক করেছি।  তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারে আটক কারো নাম থাকলে তাকে এই মামলার আসামি  হিসাবে সোন এ্যারেস্ট দেখানো হবে। এছাড়া আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat