×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৩৪৪৫৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয় দিয়ে শ্রীলংকা সফর শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকা নারী ‘এ’ দলকে। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো সফরকারীরা।
কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৬.২ ওভার ৫৪ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেন। চেতনা বিমুক্তি সর্বোচ্চ ১১ রান করেন।
বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পান। লেগ-স্পিনার রাবেয়া ৭ রানে ৩, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার করেন। ১ উইকেট নেন সুলতানা খাতুন।
৫৫ রানের টার্গেট স্পর্শ করতে নেমে ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শুরুর ধাক্কা সামলে ৫০ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ওপেনার দিলারা আকতার ও উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা। দিলারা ৩৩ ও নিগার ১৪ রানে অপরাজিত থাকেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নারী টি-টেয়েন্টি বিশ^কাপকে সামনে রেখে শ্রীলংকা সফরকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলো বাংলাদেশ নারী ‘এ’ দল। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই শ্রীলংকা সফর করেছিলো এই দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat