×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননে আবারো  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, বুধবার যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।
এর একদিন আগে মঙ্গলবার লেবাননের একাধিক জায়গায় ইরানপন্থী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের পর দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয়েছে দুই হাজার ৮শ লোক।
এদিকে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু এখন পর্যন্ত ইসরাইল এসব বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ।
এছাড়া জর্ডানও লেবাননে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে।
এদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান সশস্ত্র এই গোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat