×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ২৪৩৪৩৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্যে ৪৫টি মণ্ডপে এখন চলছে আলোকসজ্জাসহ সার্বিক প্রস্তুতি। এ সময় ব্যস্ত সময় পার করছেন মণ্ডপগুলোর কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় কোন কমতি রাখছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীর দিন থেকেই পূজা মণ্ডপগুলো ঘিরে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোর ভিতর ও সামনের সড়ক সাজানো হচ্ছে বাহারী রঙের আধুনিক আলোকসজ্জা দিয়ে।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের দুঃখ, দুর্দশা ও বৈরী আবাহাওয়ার কারনে এ বছর স্বল্প পরিসরে শারদীয় দুর্গোৎসবের আলোকসজ্জা প্রস্তুতি নিলেও, কোন প্রকার কমতি থাকবে না দুর্গাপূজা বা পূজার আয়োজনে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠানে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। নিরাপত্তাজনীত কারনে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মণ্ডপগুলোর জন্য গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি পর্যবেক্ষক টিম। 
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন  বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও সনাতন ধর্ম্মালম্বীদের নিয়ে ইতিমধ্যে সভা করা হয়েছে। আশা করি শারদীয় দূর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে প্রান্তিক পর্যায়ের সর্ব সাধারনের সহযোগিতা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat