×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৩৪৩৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ-ক্লদ ভ্যান ডামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। হলিউডের একটি সিনেমায় অভিনয় করছেন তারা। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের উচ্ছ্বাস ও শুভকামনায় ভেসে যাচ্ছেন জ্যাকুলিন।
২০১৭ সালে মুক্তি পায় ভ্যান ডাম অভিনীত অ্যাকশন ছবি 'কিল দেম অল'। এবার সিনেমাটির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। সম্প্রতি 'কিল দেম অল ২' ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে 'ডাবল ইমপ্যাক্ট' খ্যাত হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকলিনকে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে।
সিনেমায় ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন। তার চরিত্রের নাম ভেনেসা। সিনেমাটির গল্পে দেখা যায় ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়। দুজনে ইটালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করে। কিন্তু সেখানেই তাদের খুঁজে বের করে শত্রুপক্ষ। এখান থেকে পরিত্রাণের উপায় ও অ্যাকশনের সমন্বয়ে সিনেমাটির গল্প এগিয়ে চলে।
এর আগে বিদেশের 'ডেফিনেশন অফ ফিয়ার' এবং 'টেল ইট লাইক আ উওম্যান' সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন। কিন্তু এই সিনেমাগুলি অভিনেত্রীকে সেই অর্থে প্রচার এনে দিতে পারেনি। সেখানে ভ্যান ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে সিনেমা, আন্তর্জাতিক মঞ্চে জ্যাকুলিনের ক্যারিয়ারে নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat