×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৩৪৫৪৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সমস্যা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য একটি চেষ্টা রয়েছে। তবে, বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে।
ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতিবছর বন্যার সম্ভাবনা থাকে, কীভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি, সেকারণে বাঁধগুলো স্থায়ীভাবে করা যায় কিনা ভাবতে হবে। এটি মোকাবেলায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে। এখন পুনর্বাসন কার্যক্রম কীভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিকভাবে গৃহনির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat