×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৪৩৪৫৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকর্মীদের উস্কানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় তৃতীয় দফায় পুলিশের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃতরা হলেন-যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কন্সটেবল শোয়াইবুর রহমান ও রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কন্সটেবল সজিব সরকার। 
আজ শনিবার দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। আসামিপক্ষের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষের বিরোধিতার প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের জামিন নামঞ্জুর করে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। 
এরআগে গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের তিন দিনের রিমান্ড এবং গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।  
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি রুজু করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্থ এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোস্ট করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat