×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৩২৪৩২৯৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারওয়ান বাজারের জনতা টাওয়ারে নিজস্ব অর্থায়নে এআই (Artificial intelligence) হাব করতে চায় কোরিয়া।
আজ রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এর সাথে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎকালে কোরিয়া এম্বাসীর বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম এবং Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এ আগ্রহ প্রকাশ করেন।
স্যামসু কিম বলেন, অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সাথে কোরিয়া যৌথ ভাবে কাজ করতে আগ্রহী।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী। তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
Acote গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড কিম এটুআই এ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, বর্তমানে এটুআই ইউএনডিপির অর্থায়নে চলছে। এ বছর ডিসেম্বরে এটুআই এর সাথে ইউএনডিপির চুক্তি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এটুআই এর সাথে এডওয়ার্ড কিমকে আলোচনা করতে বলেন। 
স্যামসু কিম আরও বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশী তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী। এর বাইরে তিনি ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট এর বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।
জবাবে উপদেষ্টা বলেন, ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট (NIP)একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat