×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ২৩৪৩৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলার খোকসার শিমুলিয়ায় আজ সড়ক দুর্ঘটনায়  মিম (১২), তানজিলা (১১) ও বিথি (১২) অপর অজ্ঞাত নামা চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফাতেমা ও সাদিয়া নামের আরো দুইজন । মৃত ৩ শিশুর বাড়ি শিমুলিয়া কুঠিপাড়া গ্রামে এর মধ্যে মিম মোঃ হানিফের মেয়ে, তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে।
কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকাল  ৭টা ১৫ মিনিটে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল হঠাৎ ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বিথি নামের আরো দুইজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুঘর্টনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্দ জনতা। সকাল ১০টা ১৫  মিনিটে পুলিশ এসে সড়কের দুই পাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat