×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৫৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উরুর ইনজুরির কারনে একটি ম্যাচে খেলতে না পারা কিলিয়ান এমবাপ্পেকে দলে রেখেই লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড ঘোষনা করেছে রিয়াল মাদ্রিদ। 
আসন্ন আন্তর্জাতিক বিরতি পর্যন্ত ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু কিছুটা আগেভাগেই সুস্থ হয়ে ওঠায় আগামীকালকের ম্যাচের দলে এমবাপ্পেকে রাখা হয়েছে। 
গত মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ী ম্যাচে এমবাপ্পে ইনজুরিতে পড়েন। যে কারনে রোববার এ্যাথলেটিকোর বিরুদ্ধে মাদ্রিদ ডার্বিতে তিনি অনুপস্থিত ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। 
মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ফরাসি লিগ ওয়ান ক্লাব লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে এমবাপ্পেকে দলে রেখেছেন। লস ব্ল্যাঙ্কোস গোলরক্ষক থিবো কুর্তোয়াকে যদিও এই দলে রাখা হয়নি। এ্যাথলেটিকোর বিপক্ষে কোমেরর পেশীর ইনজুরিতে পড়েছেন কুর্তোয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat