×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ২৩৩৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন উপলক্ষে পৌর প্রশাসকের সাথে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে ৪ টা পযন্ত  দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ নুর-এ-আলম।
মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবর রহমান, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিংহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী,  হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব লালবাবু প্রসাদ কানু এবং জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, বিপ্লব নাগ জয় প্রমুখ- সহ পৌর এলাকার বিভিন্ন পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ৪৩টি  মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় সর্বমোট একহাজার ২৮২টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। সব পূজামন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat