×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ২৩৪৩৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যায়  ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
বৈরুত থেকে সিনহুয়া লেবাননের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাউন্ট লেবানন গভর্নরেটের আলে জেলার কাইফুন গ্রামে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়।
দক্ষিণ লেবাননের পূর্বে মারজেয়ুন শহরের উত্তর প্রবেশপথে আরেকটি ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র বলেছে, একটি ইসরাইলি বিমান হামলায় আজ রোববার বিকেলে সীমান্ত এলাকার কেন্দ্রীয় সেক্টরের ইয়ারুন গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করতে এবং লেবাননের সীমান্ত বরাবর দেশের উত্তরাঞ্চলে ইসরাইলিদের প্রত্যাবর্তনের সুবিধার্থে লেবাননের ভূখ-ে ব্যাপক অভিযান চালাচ্ছে।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে গুলি বিনিময় করছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat