×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৪৩৪৫৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ‘চরম দুর্নীতিগ্রস্ত, দলবাজ’ বিচারপতিদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীর  ব্যানারে মানববন্ধন শেষে প্রধান বিচারপতিকে চার্টার অব ডিমান্ড শিরোনামে এ স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধন থেকে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ ও সৈয়দ মামুন মাহবুবের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অপসারণে পদক্ষেপ নেয়ার জন্য স্মারকলিপি দেন।
সৈয়দ মামুন মাহবুব বাসসকে জানান, হাইকোর্টের  ৩০ জন চিন্থিত দলবাজ বিচারপতিকে অবিলম্বে অপসারণ বা তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামী ১৭ অক্টোবর তাদের ছবি সম্বলিত নামের তালিকা সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেয়া হবে। তাদের পদত্যাগ বা অপসারণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ফ্যাসিবাদী শাসন থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। প্রধান বিচারপতি আমাদের বিচার বিভাগের অভিভাবক। কিন্তু নতুন বাংলাদেশে হাইকোর্ট বিভাগ ও বিচার বিভাগীয় প্রশাসন এবং অধস্তন বিচার বিভাগে বিচারক হিসেবে থাকা মানুষগুলোকে যারা (কিছু বিচারক) ফ্যাসিবাদী শাসনের সমর্থক ও সহযোগী হিসেবে কাজ করেছে। বিচারকের আসনে যখন আমরা তাদের দেখতে পাই তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব বিচারক দায়িত্ব পালনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন। জুলাই বিপ্লব, ২৪’ 
এর রক্তের ঋণ শোধের জন্য রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অবিলম্বে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। যাতে করে ‘জুলাই বিপ্লবে’ প্রাণ উৎসর্গ ও রক্তের বলিদানকারীদের  জীবন অর্থবহ করে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat