×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ২৩৪৩৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে ৩০ লক্ষ শিশুসহ রেকর্ড ৯৩ লক্ষ মানুষ ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হচ্ছেন। বুধবার প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, নতুন লেবার পার্টির সরকার শিশুদের দারিদ্র মোকাবেলায় অধিকতর কিছু করার জন্য প্রচন্ড চাপের মুখে পড়েছে।
লন্ডন থেকে এএফপি জানায়।
চলতি মাসের শেষের দিকে সরকারের প্রথম বাজেট ঘোষণার আগে এবং খাদ্য ব্যাঙ্কগুলোর ব্যবহারকে চালিত করে জীবনযাত্রার সংকটের সাথে এই সমস্যার কথা বেরিয়ে আসে।
বেসরকারি সংস্থা ট্রাসেল ট্রাস্টের প্রতিবেদন অনুযায়ী, চার বছরের কম বয়সী প্রায় এক-চতুর্থাংশ শিশু চরম দারিদ্র্যের সম্মুখীন।
ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ময়করভাবে দুই দশক আগের তুলনায় ৪৬ শতাংশ বেশি শিশু ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হচ্ছে। যা এই পরিস্থিতিতে আটকে থাকা প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনের সমান।’
গত বছর ইউনিসেফের এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্য জি-৭ এর ও ন্যাটো সদস্য এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হয়েও ধনী দেশগুলোর মধ্যে শিশু দারিদ্র্যের হার সর্বোচ্চ।
ট্রাসেল ট্রাস্ট বলেছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের কাছ থেকে ‘জরুরি পদক্ষেপ’ ব্যাতিত ক্ষুধা ও দুরাবস্থার মুখোমুখি হওয়ার সংখ্যা আরও বাড়বে। বর্তমানে যুক্তরাজ্যে ২৫ শতাংশ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat